Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Wednesday, November 13, 2019

#MyGeoHelp -42. #Praloy Bera - 20/07/2019

প্রশ্নঃ- 24×7 শিল্প কোন শিল্প কে বলে?

উত্তরঃ-  আউট সোর্সিং । Business Process Out Sourcing (BOP)    

বিশেষ আলোচনাঃ- যখন কোনো সংস্থা নিজেদের কোন কাজ  স্বল্প খরচে অন্য কোন সংস্থার সাহায্যে করিয়ে নেয় , তাকেই বলা হয় আউট সোর্সিং ।   

#MyGeoHelp -41. #Rubel Ahamed - 16/06/2019

প্রশ্নঃ- কালবৈশাখী শীতল না উষ্ণ বায়ু ?

উত্তরঃ-  উষ্ণ বায়ু ।

বিশেষ আলোচনাঃ - গ্রীষ্ম কালে বা এপ্রিল - মে মাসের বিকালের দিকে উষ্ণ ও আর্দ্র বায়ু ঊর্ধ্বাকাশে শীতল হয়ে কিউমুলাস মেঘের সৃষ্টি করে পূর্ণতা পেয়ে দ্রুত হারে উষ্ণতা কমে গিয়ে বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিই হল  কালবৈশাখী ।  

Tuesday, September 10, 2019

#MyGeoHelp -40. #Rupkatha chakraborty - 01/06/2019

প্রশ্নঃ- মন্থকূপ কোন নদীতে দেখা যায় ? 
উত্তরঃ-  নদীর ক্ষয়কাজের ফলে গঠিত একটি সাধারন ভূমিরূপ হল মন্থকূপ । যে সকল নদীর তলদেশ অপেক্ষাকৃত কোমল শিলা দিয়ে গঠিত এবং জলপ্রবাহ ও নদী বাহিত  প্রস্তরখন্ড , নুড়ি কাঁকরের পরিমাণ বেশি , সেই সব নদীর তলদেশে প্রস্তরখণ্ডের আঘাতে ছোট ছোট গর্ত বা মন্থকূপের সৃষ্টি হয় । যেমন - Clyde নদীর মন্থকূপ । 


মন্থকুপ কোন কোন নদীতে দেখা যায়?
মন্থকুপ কোন কোন নদীতে দেখা যায়?

#MyGeoHelp -39. #Sayak - 05/05/2019

প্রশ্নঃ- বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি ? 
উত্তরঃ- চীনের ড্যানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ । 

#MyGeoHelp -38. #অনুপম চৌধুরী - 03/04/2019

#প্রশ্নঃ-  কোন কারণে উপকূলের শিলা ভেঙ্গে যায় ? 
উত্তরঃ- বিনাশকারী সমুদ্র তরঙ্গের প্রভাবে উপকূলের শিলা ভেঙ্গে যায় । এখানে মূলত, প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াস ও সন্মুখ তরঙ্গ বা  সোয়াসের সংঘর্ষের প্রভাবে  সৃষ্ট ক্ল্যাপোটিস(Clapotis) তরঙ্গের আঘাতে উপকূলের শিলা ভেঙ্গে যায় । 
ক্ল্যাপোটিস

Wednesday, January 23, 2019

#MyGeoHelp -37. #Sayani Paul - 18/01/2019

1.প্রশ্নঃ- সার্কের পেছনে সূর্যের আলো ও তাপে হিমবাহ গলে র‍্যান্ডক্লাফট সৃষ্টি হয় । ( সত্য / মিথ্যা )
উত্তরঃ-সত্য  । 

2.প্রশ্নঃ-
দক্ষিণ- পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলি উপকূলের উষ্ণ স্রোত আসলে শীতকালে - লা-নিনা / এল নিনো / লিনা / লা নাদা উৎপন্ন করে ।
উত্তরঃ-এল নিনো । 
3.প্রশ্নঃ- সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরূদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু তা হল - ফন / চিনুক / সিরোক্কো / মিস্ট্রাল ।
উত্তরঃ- ফন । 
4.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক এলাকা । 
5.প্রশ্নঃ- রিমোট সেন্সিং হল - উপগ্রহ চিত্র বিশ্লেষণ / ল্যান্ড ম্যাপ বিশ্লেষণ / মানচিত্র বিশ্লেষণ / মানচিত্র তৈরি ।
উত্তরঃ- উপগ্রহ চিত্র বিশ্লেষণ । 
6.প্রশ্নঃ- সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত ও চীনের মধ্যে বানিজ্যিক আদান-প্রদান হয় ?
উত্তরঃ- নাথু লা ।
7.প্রশ্নঃ- .......কম্পোস্টিং............. হল প্রাকৃতিক উপায়ে জৈব পদার্থের বিয়োজন ।
উত্তরঃ- কম্পোস্টিং । 
8.প্রশ্নঃ- মালাবার কয়াল গুলি সৃষ্টি হয়েছে যে কারনে - মহীভাবক / গিরিজনি / সামুদ্রিক কাজের ফলে ।
উত্তরঃ- সামুদ্রিক কাজের ফলে । 
9.প্রশ্নঃ- পাদদেশীয় সমভূমিতে মোনাডনক দেখা যায় । ... সত্য / মিথ্যা । (পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট)
উত্তরঃ- সত্য । 
10.প্রশ্নঃ- টোপো মানচিত্রে সমোন্নতি রেখার রং হল - লাল / বাদামী / নীল / কালো ।
উত্তরঃ- বাদামী । 
11.প্রশ্নঃ- সকল টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল একই । ... সত্য / মিথ্যা ।
উত্তরঃ- মিথ্যা  । 
12.প্রশ্নঃ- ব্রডগেজে দুটি লাইনের মাঝে দূরত্ব কত ?
উত্তরঃ- ৫ ফুট ৬ ইঞ্চি ।  

13.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
14.প্রশ্নঃ- উপগ্রহ চিত্রের প্রাথমিক উপাদান হল .....পিক্সেল.....।
উত্তরঃ-
15.প্রশ্নঃ- উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত আটলান্তিক মহাসাগরে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় যার প্রভাবে সেটি হল - বানিজ্য বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ু / মৌসুমি মায়ু ।
উত্তরঃ- বানিজ্য বায়ু । 
16.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কী ?
উত্তরঃ-  কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর
17.প্রশ্নঃ- সমুদ্রজলের লবনতা বাড়ে / কমে বৃষ্টিপাতের ফলে ... সত্য / মিথ্যা ।
উত্তরঃ- সত্য .
18.প্রশ্নঃ- লুনী নদীর উত্তরাংশের উপত্যকাকে বলে - থালি / রোহি / বাগার / হামাদা ।
উত্তরঃ- থালি . 
G. Mallik , 2019,P-191
 19.প্রশ্নঃ- বৈদ্যুতিক ডাক ব্যবস্থা বলা হয় - মোবাইল / পোষ্টকার্ড / রেডিও / ই মেল ।
উত্তরঃ- ই মেল ।
20.প্রশ্নঃ- মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হল - ভৌমজল । ... শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ . 
G. Mallik , 2019,P-191
21.প্রশ্নঃ- গৃহস্থালি হতে সর্বাধিক বর্জ্য নির্গত হয় । শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ-  শুদ্ধ .
22.প্রশ্নঃ- পাট একটি অস্থানু শিল্প । শুদ্ধ / অশুদ্ধ ।
উত্তরঃ- শুদ্ধ .
23.প্রশ্নঃ- বায়ুতে জলীয় বাস্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ ........কম.........  হয় ।
উত্তরঃ- কম ।
24.প্রশ্নঃ- ভারতে নগরায়নের হার সবচেয়ে বেশি - তামিলনাড়ু / পশ্চিমবঙ্গ / মহারাষ্ট্র / উত্তর প্রদেশ ।
উত্তরঃ-
25.প্রশ্নঃ- ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হল - IRS-1A ...
উত্তরঃ- সত্য ।
26.প্রশ্নঃ- সংক্রামক বর্জ্যের অন্যতম উৎস হল ...হসপিটাল... ।
উত্তরঃ- হসপিটাল । 
27.প্রশ্নঃ- বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ- সাদভৌন শিখর / কালুমার শিখর । 

28.প্রশ্নঃ- দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমি হল - সাহারা / কালাহারি / সোনেরান / থর ।
উত্তরঃ- কালাহারি . 
29.প্রশ্নঃ- সমুদ্রজলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় তা হল - ২০% / ৯০% / ২৫% / ১০% ।
উত্তরঃ-
30.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস শিল্পের বিকল্প ?
উত্তরঃ-সিন্থেটিক ফাইবার । 
31.প্রশ্নঃ- ভারতের কোন অঞ্চলে স্থানান্তর কৃষি পরিলক্ষিত হয় ?
উত্তরঃ- উত্তর - পূর্বভারত ৷
32.প্রশ্নঃ- ভারতের সঙ্গে শ্রীলঙ্কার মধ্যে বানিজ্য বন্দর কোনটি ?
উত্তরঃ-
33.প্রশ্নঃ- নদীগ্রাস কী (Stream capture)?
উত্তরঃ- কোন নদীর অধিক মস্তকক্ষয় দ্বারা একটি পরবর্তী নদী জলবিভাজিকার অপর দিকের দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদীকে গ্রাস করলে, তাকে নদীগ্রাস (River Capture / Stream Capture) বলে ।
34.প্রশ্নঃ- বর্ষা কালে বৃষ্টি পাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে বলে - মৌসুমি প্রত্যাবর্তন / মৌসুমি ছেদ / মৌসুমি বিস্ফোরন / মৌসুমি ঝঞ্জা ।
উত্তরঃ- মৌসুমি ছেদ .
35.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের ফেচ হল - সমুদ্রের তরঙ্গের গভীরতা / সমুদ্রের উষ্ণতা / সমুদ্রের আয়তন / সমুদ্রের উন্মুক্ততা ।
উত্তরঃ- সমুদ্রের তরঙ্গের গভীরতা  । 
36.প্রশ্নঃ- বর্তমান ভারতে কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭টি ( কলকাতা, চেন্নাই, দিল্লী, ব্যাঙ্গালোর, গুরগাঁও, মুম্বাই, জয়পুর ) । 
37.প্রশ্নঃ- পশ্চিম বঙ্গের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রের নাম কী ?
উত্তরঃ- গার্ডেনরিচ ।
38.প্রশ্নঃ- কৃষি হল ......প্রাথমিক শ্রেনীর...... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর । 

#MyGeoHelp -36. #Sanchita Sarkar - 18/01/2019

1.প্রশ্নঃ- SOI প্রকাশিত সর্বশেষ টোপোমানচিত্রের R.F. স্কেল হল কত ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ .
2.প্রশ্নঃ- খোয়াই বেশি দেখা যায় কোন মৃত্তিকায় ?
উত্তরঃ- ল্যাটেরাইট । 
3.প্রশ্নঃ- আধুনিক শিল্প দানব নামে পরিচিত শিল্পটি কী ?
উত্তরঃ- পেট্রোরসায়ন শিল্প , ভারতের একটি আধুনিক শিল্প হল - তথ্যপ্রযুক্তি শিল্প , সব শিল্পের মূল বলা হয় - লৌহ-ইস্পাত শিল্প কে  । 
4.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- লখনঊ / লক্ষ্ণৌ । 
5.প্রশ্নঃ- টোপো ম্যাপের উচ্চতা দেখাতে কোন রেখা ব্যবহার করা হয় ?
উত্তরঃ- বাদামী রংয়ের সমোন্নতি রেখা । 
উইকি 

6.প্রশ্নঃ- কোন নদীতে পাঞ্চেত বাঁধ অবস্থিত ?
উত্তরঃ- দামোদর নদীতে । 
7.প্রশ্নঃ- ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য কোনটি ?
উত্তরঃ- ভিতরকণিকা। 
8.প্রশ্নঃ- বর্তমানে ভারতের কয়টি শহরে মেট্রোরেল আছে ?
উত্তরঃ- ৭ টি । 
9.প্রশ্নঃ- সমুদ্র তরঙ্গের উচ্চতা কী?
উত্তরঃ-  সমুদ্র তরঙ্গের শীর্ষ ও খাতের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বকে সমুদ্র তরঙ্গের উচ্চতা বলে ।  
উইকি



10.প্রশ্নঃ- বর্ষাকালে বৃষ্টিপাতে ১০ দিনের বেশি বিরতি ঘটলে তাকে কী বলে ?
উত্তরঃ- মৌসুমী ছেদ ৷
11.প্রশ্নঃ- ......চেন্নাই.....শহরকে ভারতের সবুজ নগর বলে ।
উত্তরঃ-
12.প্রশ্নঃ- হিমবাহে জিহ্বার মতো আকৃতিকে কী বলে ?
উত্তরঃ- স্নাউট ।  
13.প্রশ্নঃ- কোন পেট্রোরসায়ন সামগ্রী কার্পাস বস্তুর বিকল্প ?
উত্তরঃ- সিন্থেটিক ফাইবার ।
14.প্রশ্নঃ- INSAT কথাটির পুরো নাম কী ?
উত্তরঃ-  Indian National Satellite System
15.প্রশ্নঃ- সমুদ্রে জলের যত শতাংশ উষ্ণ স্রোত রুপে প্রবাহিত হয় - ২০%, ৯০%, ২৫%, ১০% ।
উত্তরঃ- 
16.প্রশ্নঃ- ভারতের কোন প্রতিবেশী  দেশের সীমারেখা সবচেয়ে বেশি - চীন/পাকিস্থান/নেপাল/বাংলাদেশ ।
উত্তরঃ- বাংলাদেশ । 
17.প্রশ্নঃ- ভিলাই লৌহ ইস্পাত যে দেশের সহায়তায় গড়ে উঠেছে তা হল - ব্রিটেন / জাপান/ সোভিয়েত রাশিয়া / জার্মানি ।
উত্তরঃ- সোভিয়েত রাশিয়া । 
18.প্রশ্নঃ- উৎস অঞ্চলে নদী অববাহিকার অংশকে কী বলে?
উত্তরঃ- ধারন অববাহিকা (Catchment Basin)। 
19.প্রশ্নঃ- ছত্তিশগড়ের দক্ষিণের অংশ হল - দন্ডকারন্য / গড়জাত পাহাড়/ বাঘেল খন্ড / রেওয়া মালভূমি ।
উত্তরঃ- দন্ডকারন্য (Subrata Das, T.N.N.M High School , 01/02/2019) 
20.প্রশ্নঃ- নালিক্ষয় কোন প্রকার মৃত্তিকা ক্ষয় সৃষ্টি করে ?
উত্তরঃ-
21.প্রশ্নঃ- শিল্পকার্য  যে স্তরের অর্থনৈতিক কাজ তা হল - প্রথম / দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ ।
উত্তরঃ- দ্বিতীয় । 
22.প্রশ্নঃ- কোন বায়ু "The Doctor" নামে পরিচিত ।
উত্তরঃ- হারমাট্টান  ।
23.প্রশ্নঃ- ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানী হল - টি.সি.এস,/ উইপ্রো/ ইনফোসিস/ কগনিজেন্ট ।
উত্তরঃ- টি.সি.এস (Tata Consultancy Services) . 
24.প্রশ্নঃ- উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিমিতে কমতে থাকে একে বলে - NLR / SALR / DALA .
উত্তরঃ- NLR (Normal Lapse Rate ) .  
25.প্রশ্নঃ- NEFR  এর সদর দপ্তর কোনটি ?
উত্তরঃ- Northeast Frontier Railway zone য়ের সদর দপ্তর গুয়াহাটির মালিগাওঁ য়ে অবস্থিত । 
26.প্রশ্নঃ- পেরিজির সাথে সিজিগির মিলনকে কী বলে ?
উত্তরঃ-
27.প্রশ্নঃ-সংযোজন কারী শিল্প বলা হয়  যে শিল্পকে তা হল - লৌহ ইস্পাত শিল্প / পেট্রো রসায়ন শিল্প / অটো মোবাইল / তথ্য প্রযুক্তি শিল্প ।
উত্তরঃ- অটো মোবাইল / মোটর গাড়ি নির্মাণ শিল্প । 

#MyGeoHelp -35. #Mahafuja Khatun - 22/01/2019

wiki
1.প্রশ্নঃ- লোহাচড়া দ্বীপটি কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ- ভারত । 
2.প্রশ্নঃ- ভারতের অরন্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- দেরাদুন । 
3.প্রশ্নঃ- কোন দেশকে "The land of fiords" বলা হয় ?
উত্তরঃ- নরওয়ে । 
4.প্রশ্নঃ- কোন মহাসাগরে এল নিনো ও লা নিনোর প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগর । 

5.প্রশ্নঃ- Central Rice Research Institute কোথায় অবস্থিত ?
উত্তরঃ- কটক ।  
6.প্রশ্নঃ- কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম কী ?
উত্তরঃ- রান / রন  । 
wiki 

7.প্রশ্নঃ-পৃথিবীর বৃহত্তম অপসারন গর্ত কী ?

উত্তরঃ- মিশরের কাতারা (Qattara) .
8.প্রশ্নঃ- ভারতের একটি পার্বত্য হিমবাহের নাম লিখ ?
উত্তরঃ- সিয়াচেন ।
9.প্রশ্নঃ- নেভে ও ফার্ন কী ?
উত্তরঃ- হালকা পেঁজা তুলোর মতো সদ্য পতিত তুষারকে বলা হয় নেভে । আর নেভের উপরে পুনরায় তুষার পাতের ফলে নীচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বৃদ্ধি পেলে তাকে ফার্ন বলে । 
10.প্রশ্নঃ- শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে?
উত্তরঃ- ক্যানিয়ন ।
11.প্রশ্নঃ- আফ্রিকার মরুভূমিতে প্লায়া হ্রদকে কী বলে ?
উত্তরঃ- শটস ।
12.প্রশ্নঃ- কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায় ?
উত্তরঃ- কাশ্মীর উপত্যকায় । 
 13.প্রশ্নঃ- ইতালির তাইবার বদ্বীপ কী প্রকৃতির ব-দ্বীপের উদাহরণ ?
উত্তরঃ- কাসপেট বদ্বীপ (Cuspate Delta)
14.প্রশ্নঃ- বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত কোনটি ?
উত্তরঃ- ফ্লোরিডা স্রোত ( উপসাগরীয় স্রোত ) এবং আগুলহাস স্রোত । সমুদ্রস্রোতের প্রবাহ মাত্রা পরিমাপের একক হল Sv , এক Sv = 1 million m3/s . 
15.প্রশ্নঃ- ট্রাক ফারমিং( Turck farming ) কী ?
উত্তরঃ- মূলত ট্রাকে করে বহন করে দূরবর্তী বাজারে বিক্রির উদ্দেশ্যে এক বা একাধিক শস্য ও শাক - সবজি অত্যধিক পরিমাণে চাষবাস করা কেই বলা হয় ট্রাক ফারমিং । প্রথম দিকে এই ধরনের চাষ স্থানীয় বাজার ভিত্তিক ছিল । ব্রিটেন , ডেনমার্ক , বেলজিয়াম , জার্মানি , নেদারল্যান্ড এবং উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে এই প্রকার চাষের প্রচলন আছে ।এই পদ্ধতিতে উৎপাদিত ফসল গুলি যেমন - টমেটো, লেটুস, বাগ, বীট, ব্রোকলি, সেলেরি, মুদি, পেঁয়াজ, বাঁধাকপি, স্ট্রবেরি প্রভৃতি । 
16.প্রশ্নঃ- ভারতের গোলাপী ও কমলালেবুর শহরের নাম কী ?
উত্তরঃ- গোলাপী শহর -  জয়পুর ,কমলালেবুর শহর-  নাগপুর ।
17.প্রশ্নঃ- সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে কী বলে ?
উত্তরঃ- নেভে ।
18.প্রশ্নঃ- CAZRKI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- যোধপুর । 
19.প্রশ্নঃ- সু -স্থায়ী উন্নয়ন কাকে বলে ?
উত্তরঃ- পরবর্তী প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরন করার বিষয়ই সু-স্থায়ী উন্নয়ন নামে পরিচিত । 
20.প্রশ্নঃ- পৃথিবীর একটি অদৃশ্য দ্বীপ হল কী ? / একটি ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরন দাও ?
উত্তরঃ- লোহাচড়া দ্বীপ , ঘোড়ামারা দ্বীপ
21.প্রশ্নঃ- জোয়ার-ভাটার প্রত্যেকের স্থায়ীত্ব কাল প্রায় কত ?
উত্তরঃ- ৬ ঘন্টা । 
22.প্রশ্নঃ- দূর সংবেদন প্রক্রিয়ায় কিসের ব্যবহার বেশি ?
উত্তরঃ- প্রযুক্তির । 
23.প্রশ্নঃ- পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন উপগ্রহ ব্যবহার করা হয় ?
উত্তরঃ- IRNSS (Indian Regional Navigation Satellite System)
24.প্রশ্নঃ- নদীর জলবিভাজিকা লাভ বলতে কী বোঝায় ?
উত্তরঃ-
25.প্রশ্নঃ- আন্না বিমান বন্দরটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- চেন্নাই । 
26.প্রশ্নঃ- পৃথিবী ও চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কত গুন বেশি ?
উত্তরঃ- চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে ২.২ গুণ বেশি । পৃথিবীতে চাঁদের আকর্ষণেই মূলত জোয়ারের সৃষ্টি হয়। কারণ চন্দ্র অপেক্ষা সূর্যের ভর বেশি হলেও অধিক দূরত্বের কারণে চাঁদের আকর্ষণ মান সূর্যের থেকে বেশি প্রাপ্ত হয়। 
27.প্রশ্নঃ- ভারতে প্রথম  সুতো কল গড়ে ওঠে হাওড়া জেলার কোথায় ?
উত্তরঃ- ঘুসুরি ......।।
28.প্রশ্নঃ- মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গকে কী বলে ?
উত্তরঃ- নুনাটক । 
29.প্রশ্নঃ- হিমবাহ দ্বারা বাহিত বৃহৎ ভিনদেশীয় প্রস্তরখন্ডকে কী বলে ?
উত্তরঃ-
30.প্রশ্নঃ- গোমতী নদীর তীরে অবস্থিত একটি শহর হল কী ?
উত্তরঃ- জৈনপুর, লক্ষ্ণৌ . 
31.প্রশ্নঃ- মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানা গুরগাওয়ে অবস্থিত । ( শুদ্ধ/ অশুদ্ধ)
উত্তরঃ- শুদ্ধ । 
32.প্রশ্নঃ- কৃষি ...প্রাথমিক শ্রেনীর... পেশা ।
উত্তরঃ- প্রাথমিক শ্রেনীর । 
33.প্রশ্নঃ- কে চলমান মহাদেশ তত্ত্ব প্রবর্তন করেন ?
উত্তরঃ- বিজ্ঞানী ওয়েগনার । 
34.প্রশ্নঃ- ভারতের বৃহত্তম মহানগরীটি হল .......দিল্লী....।(২০১৮ সাল )
উত্তরঃ- দিল্লী 
35.প্রশ্নঃ- একটি কৃত্রিম পোতাশ্রয়ের উদাহরন দাও ?
উত্তরঃ- কলকাতা বন্দর , পারাদ্বীপ বন্দর ,  চেন্নাই বন্দর , নিউ ম্যাঙ্গালোর বন্দর .
36.প্রশ্নঃ- প্রশান্ত মহাসাগরীয় বর্জ্য কী?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক অবক্ষেপ । 
37.প্রশ্নঃ- প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে ....উচ্চচাপ....।
উত্তরঃ- উচ্চচাপ । 
38.প্রশ্নঃ- পর্যায়ন ধারনার প্রবক্তা কে ?
উত্তরঃ- G.K. Gilbert .
39.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ- Polar Satellite Launch Vehicle .
40.প্রশ্নঃ- ব্রডগেজে দুই লাইনের মধ্যে দূরত্ব কত ?
উত্তরঃ-  ৫ ফুট ৬ ইঞ্চি ।  
41.প্রশ্নঃ- SAIL এর পুরো নাম কী ?
উত্তরঃ-Steel Authority of India Limited 
42.প্রশ্নঃ- মৌজা কী ?
উত্তরঃ- ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল । 
43.প্রশ্নঃ- প্যাসিভ গারবেজ কী ?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক আবর্জনার অবক্ষেপ ।
44.প্রশ্নঃ- ....খালের মাধ্যমে.... জলসেচ পদ্ধতি সাধারনত উত্তর ভারতে ব্যবহৃত হয় ।
উত্তরঃ- খালের মাধ্যমে (Subrata Das, T.N.N.M High School) . 
45.প্রশ্নঃ- G.I.S. কী ?
উত্তরঃ- Geographical Information System . 
46.প্রশ্নঃ- SOI এর পুরো নাম কী ?
উত্তরঃ- Survey of India
47.প্রশ্নঃ- গ্রেট গ্রীন ওয়াল কী ?
উত্তরঃ- সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধ করতে যে বনভুমি গড়ে তোলা হয়েছে সেটি গ্রিন ওয়াল নামে পরিচিত । 
48.প্রশ্নঃ- ভারতের দুটি আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ- নারকোনডাম , ব্যারেন । 
49.প্রশ্নঃ- G.A.P. কী ? এর উদ্দেশ্য কী?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 
উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
50.প্রশ্নঃ- কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
উত্তরঃ- ল্যাটেরাইট .
51.প্রশ্নঃ- 73A/15  কোন স্কেলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উদাহরন ?
উত্তরঃ- ১ঃ৫০০০০ . 
52.প্রশ্নঃ- বিউফোর্ট স্কেল কী ?
উত্তরঃ- বায়ুর শক্তিমাত্রা নির্নায়ক স্কেল .

53.প্রশ্নঃ- অলাকানন্দা কিসের মিলিত প্রবাহ ?
উত্তরঃ-

54.প্রশ্নঃ- G.P.S. কী ?
উত্তরঃ- Global Positioning System . 
55.প্রশ্নঃ- 64D সূচক ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের RF কত ?
উত্তরঃ- ১ঃ ২৫০০০০ . 
56.প্রশ্নঃ- র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
57.প্রশ্নঃ- মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ- ব্রিটিশ আমলে এই শব্দটিকে প্রথমে ভারতে ইংরেজিতে "মনসুন" হিসাবে ব্যবহার করা হয়।
58.প্রশ্নঃ-মহাকাশে উপগ্রহ গুলি কী ভাবে নির্দিষ্ট অক্ষে ও নির্দিষ্ট স্থানে ভেসে থাকে ?
উত্তরঃ-
প্রশ্নঃ-মানচিত্রে অবস্থান নির্দেশ কর । - কাশ্মীর উপত্যকা , কাথিওয়ার উপদ্বীপ , গীর অরন্য ।
# কাশ্মীর উপত্যকা
Google- # কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামেও পরিচিত  #গির অরন্য 



#MyGeoHelp -34. #Amina Khatun - 08/01/2019

উইকি - জিওষ্টেশনারী উপগ্রহ
1.প্রশ্নঃ- জিওষ্টেশনারী উপগ্রহ কী ?
উত্তরঃ- যে উপগ্রহ গুলি পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ২৪ ঘন্টায় পৃথিবীকে ১ বার পূর্ণ পরিক্রমণ করে তথ্য সংগ্রহের কাজ করে চলেছে সে গুলি ভূ-সমলয় উপগ্রহ বা Geo-Stationary Satellite নামে পরিচিত । যেমন- বাশিয়ার GOMs, ভারতের INSAT প্রভৃতি । 
2.প্রশ্নঃ- GAP কী ? এর উদ্দেশ্য গুলি কী কী ?
উত্তরঃ- GAP এর পুরো নাম Ganga Action Plan  । মূলত গঙ্গা নদীকে দূষন মুক্ত করতে ১৯৮৬ সালে ''গঙ্গা অ্যাকশান প্ল্যান'' প্রকল্পটি প্রথম শুরু করা হয় এবং ১৯৯৫ সালে এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় । 

উদ্দেশ্য ঃ- গঙ্গা অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্য গুলি নিম্নরূপ - ১) গঙ্গা নদীর পাশাপাশি গড়ে ওঠা শহরগুলির পয়ঃপ্রণালীর  জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা । ২) দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহন করা । ৩) গঙ্গা নদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়েছে । ৪) গঙ্গা নদীর তীরে যে কোনো ইটভাটা জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে । ৫) গঙ্গার পাড়ে অবস্থিত কারখানা গুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়েছে । 
3.প্রশ্নঃ-  জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন ?
উত্তরঃ- নদীর গতি পথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে কোমল শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে জলপ্রপাত ও প্রপাতকূপের সৃষ্টি হয় এবং নিম্ন অংশের কোমল শিলা ক্ষয় হওয়ায় কারনে ঊর্ধ্ব অংশের কঠিন শিলাস্তূপ ভেঙ্গে গিয়ে জলপ্রপাতের পশ্চাদমুখী স্থান পরিবর্তন হয় বা জলপ্রপাত উৎসের দিকে সরে যায় ।

4.প্রশ্নঃ- দূর সংবেদনের সুবিধা ও আসুবিধা লিখ ?
উত্তরঃ- মহাশূন্য বা দূর থেকে কোন বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করার পদ্ধতিই হল দূর সংবেদন ব্যবস্থা । 
সুবিধাঃ- এই ব্যবস্থার সুবিধা গুলি নিম্ন রূপ - ১) কোন বস্তু বা বিষয়ের সংস্পর্শে না এসেও দূর থেকে ঐ বস্তু বা বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা ২) স্বল্প সময়ে বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারা । ৩) দুর্গম অঞ্চলের তথ্য সহজে পাওয়া যায় । ৪) সংগ্রহীত তথ্যের সত্যতা নিখুত থাকে । ৫) Digital আকারে প্রাপ্ত তথ্য গুলি সহজেই বিশ্লেষণ করা সম্ভব । প্রভৃতি । 
অসুবিধাঃ- দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা গুলি নিম্নরূপঃ- ১) প্রযুক্তি ব্যতীত তথ্য সংগ্রহ সম্ভব নয় ২) তথ্য সংগ্রহের জন্য প্রজুক্তিগত এককালীন অর্থ ব্যয়ের পরিমাণ অনেক বেশি । ৩) এই ব্যবস্থায় শুধুমাত্র ১টি বা ২টি তথ্য সংগ্রহ করা সম্ভব নয় । ৪) অনেক সময় অপ্রয়োজনীয় তথ্যের পরিমাণ অনেক বেশি থাকে বলে কাঙ্খিত তথ্য পেতে অসুবিধা হয় । ৫) তথ্য বিশ্লেষণে প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজন আছে । প্রভৃতি ।  

5.প্রশ্নঃ-  Cherry Blossom কী ?
উত্তরঃ- কর্ণাটকের আম্রবৃষ্টি বা প্রাক মৌসুমি বৃষ্টি । 
6.প্রশ্নঃ-  আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে SMS য়ের দুটি গুরুত্ব লিখ ?
উত্তরঃ- আধুনিক যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম হিসাবে Short Message Service বা SMS য়ের গুরুত্ব গুলি নিম্নরূপ -ক) অতিসহজে ও দ্রুত এক মোবাইল থেকে এক বা একাধিক মোবাইলে সংক্ষিপ্ত আকারে তথ্য প্রেরন করা । 
খ) এই পরিষেবা গ্রহনের খরচ খুব কম । 
গ) যে কোন সময় তথ্য প্রদান ও গ্রহন করা যায় । প্রভৃতি । 
7.প্রশ্নঃ-  ধূসর বর্ণালী চিত্র ও বহু বর্ণালী চিত্রের তুলনা কর?
উত্তরঃ-
8.প্রশ্নঃ-  বর্জ্য ব্যবস্থাপনায় 3R য়ের ভূমিকা লিখ ?
উত্তরঃ- পরিবেশের স্বাভাবিক ও সুস্থতা বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় । বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা  Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস), Reuse (পুনর্ব্যবহার), এবং  Recycle(পুনর্নবীকরণ)  য়ের ভূমিকা নিম্নরূপ - a) Reduce (বর্জ্যের পরিমাণ হ্রাস):- বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য হল কম বর্জ্য উৎপাদন করা । b) Reuse (পুনর্ব্যবহার):- পরিত্যক্ত উপাদান গুলি অন্য কোন কাজে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা । c) Recycle(পুনর্নবীকরণ) :- পরিত্যক্ত উপাদান গুলি শোধন ও প্রক্রিয়াকরন করে পূনরায় ব্যবহার করে বর্জ্যের পরিমাণ হ্রাস করা ।
9.প্রশ্নঃ-  Agro - Forestry বলতে কী বোঝ ?
উত্তরঃ- কোন কৃষিকাজে বৈচিত্র্যপূর্ণ ও লাভজনক উৎপাদনের লক্ষে কৃষি জমির সর্বাত্মক ব্যবহার করে শস্য ও পশু খাদ্য উৎপাদনের পাশাপাশি বৃক্ষ ও গুল্ম জাতীয় বৃক্ষ রোপণ করা হলে তাকেই বলা হয় Agro - Forestry . 
10.প্রশ্নঃ- আউট - সোরসিং কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
11.প্রশ্নঃ- মানব - জমি অনুপাত (Man - Land Ratio) কী ?
উত্তরঃ- কোন অঞ্চলের মোট জনসংখ্যাকে ঐ অঞ্চলের মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় মানব - জমি অনুপাত । মানুষ-জমি অনুপাত = (মোট জনসংখ্যা / মোট কার্যকর জমি) । এটি কোন অঞ্চলের সম্পদের প্রাচুর্য ও স্বল্পতার সূচক ।
12.প্রশ্নঃ-  র‍্যাভাইন কী ?
উত্তরঃ- গভীর ঢাল বিশিষ্ট সংকীর্ন নদী উপত্যকা ।  
13.প্রশ্নঃ- দৃশ্যমান তরঙ্গ কী?
উত্তরঃ- মানুষের চোখ  ৩৮০ থেকে ৭৫০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের  আলোক বর্ণালি চিহ্নিত করতে পারে বলে একে দৃশ্যমান তরঙ্গ বলা হয় । 

#MyGeoHelp -33. #Rahen Mia

1.প্রশ্নঃ-  ভারতের চিনির পাত্র বলা হয় কাকে ?
 উত্তরঃ- উত্তরপ্রদেশ । 
2.প্রশ্নঃ-  ভূ- বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল কত?
 উত্তরঃ- ১ঃ ৫০০০০ .
3.প্রশ্নঃ-  কীসের মধ্য দিয়ে দূষিত জল চালনা করলে রং ও গন্ধের শোধন করা হয় ?
 উত্তরঃ-
4.প্রশ্নঃ-  ভারতের কোন শহরে ডিজেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত ?
উত্তরঃ- উত্তরপ্রদেশের বারাণসী ।
5.প্রশ্নঃ-  ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কী ?
 উত্তরঃ- মৌজা । 
6.প্রশ্নঃ- ব্রডগেজে দুটি লাইনের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ- ৫ ফুট ৬ ইঞ্চি ।  
7.প্রশ্নঃ- PSLV কী ?
উত্তরঃ-  Polar Satellite Launch Vehicle . 

#MyGeoHelp -32. #Roman Uddin Islam - 20/12/2018

1.প্রশ্নঃ- ভারতের বৃহত্তম ব্যাকওয়াটার হল কী ?
উত্তরঃ- ভেম্বানাদ । 
2.প্রশ্নঃ- ভারতের কোন উপকূলে থেরিস দেখা যায় ? 
উত্তরঃ-  মালাবার । 
4.প্রশ্নঃ- ভারতের প্রথম যন্ত্র নির্ভর কাপড়ের কল কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ-  ঘুসুড়ি । 
5.প্রশ্নঃ- IMD এর পুরো নাম কী ?
উত্তরঃ-  India Meteorological Department
6.প্রশ্নঃ- FSI  য়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ- দেরাদুন । 
7.প্রশ্নঃ- ১৯০৫ সালে ব্রিটেনে কিসের প্রভাবে অনেক মানুষ প্রান হারান ? 
উত্তরঃ- 

Tuesday, January 22, 2019

#MyGeoHelp -31. #DHITIRUP - 22/01/2019

1.প্রশ্নঃ- কারেওয়াতে কোন চাষ হয়?
উত্তরঃ-  জাফরান ।

#MyGeoHelp -30. #সাদ্দাম শাহ - 19/01/2019

1.প্রশ্নঃ- জলপ্রপাতের পশ্চাদাপসরন কি?
উত্তরঃ- নদীর গতি পথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে কোমল শিলা ক্ষয় প্রাপ্ত হয়ে জলপ্রপাত ও প্রপাতকূপের সৃষ্টি হয় এবং নিম্ন অংশের কোমল শিলা ক্ষয় হওয়ায় কারনে ঊর্ধ্ব অংশের কঠিন শিলাস্তূপ ভেঙ্গে গিয়ে জলপ্রপাতের পশ্চাদমুখী স্থান পরিবর্তনকেই বলা হয় জলপ্রপাতের পশ্চাদাপসরন ।
(Source1)

#MyGeoHelp -29. #Saddam Shah - 14/01/2019

1.প্রশ্নঃ-  গ্রিন ওয়াল কী ?
উত্তরঃ- সাহারা মরুভূমির সম্প্রসারণ রোধ করতে যে বনভুমি গড়ে তোলা হয়েছে সেটি গ্রিন ওয়াল নামে পরিচিত । 

#MyGeoHelp -28. #Bapan - 07/01/2019

1.প্রশ্নঃ- মানচিত্র অভিক্ষেপ কি?
উত্তরঃ-সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোন ক্ষুদ্র অংশকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বিশিষ্ট কোন সমতল ক্ষেত্রে  বা বিকাশ (developable surface) যোগ্য তলে প্রদর্শন করাকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ।