Search by Your given Geography questions or by Your Name.
(তোমার নাম অথবা ভূগোলের প্রশ্ন লিখে উত্তর খুঁজে নাও)

Search This Blog

Showing posts with label X. Show all posts
Showing posts with label X. Show all posts

Tuesday, January 22, 2019

#MyGeoHelp -26. #Roman Uddin Islam - X- 2018


1.প্রশ্নঃ- সবুজ রসায়ন বলতে কী বোঝ ?
উত্তরঃ- সবুজ রসায়ন হলো রসায়নের একটি শাখা যাতে কম পরিবেশ দূষণ করে এবং 
ঝুঁকি হ্রাস করে এমন রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতি নিয়ে গবেষণা হয়।
 কার্যত: 'সবুজ রসায়ন' এমন একটি গবেষণাদর্শন যার উদ্দেশ্য এমন রাসায়নিক 
পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন করা যাতে শিল্পজাত বর্জ্যের পরিমাণ হ্রাস পায়, ঝুকিঁপূর্ণ 
রাসায়নিক পদার্থের ব্যবহার হ্রাস পায় এবং শক্তির অপচয় হ্রাস পায়।এটি রসায়নের
 একটি নবতর শাখা। এর লক্ষ্য মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান বর্জিত পণ্য ও 
পদ্ধতি আবিষ্কার।এটি পরিবেশ রসায়ন থেকে ভিন্ন। (Source1)
2.প্রশ্নঃ- বেলোর্মি কী? 
উত্তরঃ- সমুদ্রের বিরাট ঢেউ বা জলোচ্ছ্বাস । 
3.প্রশ্নঃ- দক্ষিণের ধানের ভান্ডার কাকে বলে ?
উত্তরঃ- তামিলনাডুর কাবেরী নদীর বদ্বীপ
4.প্রশ্নঃ- ERTS এর পুরো নাম কী ?
উত্তরঃ- Earth Resources Technology Satellite , Source:1
5.প্রশ্নঃ- মীনাবক্কম আন্তর্জাতিক বিমান বন্দর ...চেন্নাই.. তে অবস্থিত ?
6.প্রশ্নঃ- সার্ক বা করি কে নরওয়েতে কী বলে ?
উত্তরঃ-  বটন (Botn) (Source- Dr.Partha Basu -P-217)
7.প্রশ্নঃ- Hard Pan দেখা যায় ....পডজল... মাটিতে ৷
8.প্রশ্নঃ- Rag Picker রর্যযাগ পিকার কাকে বলে ?
উত্তরঃ- শহরাঞ্চলের বর্জ্য সংগ্রাহক । 
9.প্রশ্নঃ- "রামধনু বিপ্লব " জড়িত -  
উত্তরঃ-  নতুন কৃষি  নীতি -র সাথে ।  

Friday, August 3, 2018

#MyGeoHelp -24. #Rafsan Jani Ahmed - X - 2018

Dt:- 04/08/2018
১) "গ্রেড" শব্দটি কে প্রথম ব্যবহার করেন ? - ডেভিস / গিলবার্ট / পেঙ্ক / হ্যাক ।
২) পেরু স্রোতের অপর নাম কী ?
উত্তরঃ- হামবোল্ড স্রোত । 

৩) উচ্চ তাপমাত্রায় বর্জ্যকে পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম কী ?
উত্তরঃ- ইনসিনেরেটর । 

৪) GGW য়ের পুরো নাম কী?
উত্তরঃ- Great Green Wall 

৫) চক্রভাস কী?
উত্তরঃ- Wheelchair
৬) ভারতের বৃহত্তম দূরসঞ্চার সংস্থার নাম কী ?
উত্তরঃ- BSNL . ....Source1, Source2, Source3,
৭) চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত গুন বেশি ?
উত্তরঃ-

Friday, July 27, 2018

#MyGeoHelp -22. #Sayani Paul - X - 2018

Dt:- 27/07/2017
১)অটোমোবাইল শিল্পের সাথে অসংখ্য অনুসারি শিল্প গড়ে ওঠে । (সত্য/মিথ্যা)
২) ভারতে কতগুলি ম্যানগ্রোভ অরন্য অঞ্চল চিহ্নিত করা হয় ?
উত্তরঃ- এখানে ক্লিক করো । 
৩) রাজস্থানে ওয়াদিকে নালা বলে । (সত্য/মিথ্যা)
৪) মধ্য এশিয়ার একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম শাহালি । (সত্য/মিথ্যা)
৫) BOD কী ?
৬) বায়ুর অনুপস্থিতে জৈব পদার্থের পচনকে কী বলে ?
উত্তরঃ-
৭) বেঞ্চমার্ক কী ?
উত্তরঃ-
৮) UNEP এর পুরো নাম কী ?
উত্তরঃ- এখানে ক্লিক করো । 
৯) Clean City পরিকল্পনাটি গ্রহন করে কোন রাজ্য ?
উত্তরঃ-
১০) স্লাজ একধরনের তরল বর্জ্য । (ঠিক/ভুল)
১১) ............... বন্দরকে স্বামী বিবেকানন্দ বন্দর নামকরণ করা হয়েছে ।
১২) Swath কী ?
উত্তরঃ-
১৩) FCC কী ?
উত্তরঃ-
১৪) মৌসুমি বায়ু কোন বায়ু প্রবাহকে নিয়ন্ত্রন করে ?
উত্তরঃ-
১৫) মৌসুমি বায়ু ............... মহাসাগরের সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রন করে ।
১৬) Bumpy Cloud কাকে বলে ?
উত্তরঃ-
১৭) সল্টলেক অবস্থিত - a) জয়পুরে b) জয়সলমীরে c) লাডাক d) কেরলে ।
১৮) বীহড় কী ?
উত্তরঃ-
১৯) ওয়েবারের শিল্পস্থানিকতা তত্ত্ব কী নামে পরিচিত ?
উত্তরঃ-
২০) পণ্যসূচক কী?
উত্তরঃ-
২১) কোন অরন্যকে বাদা অরন্য বলে ?
উত্তরঃ- 
২২) অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড় কী নামে পরিচিত ?
উত্তরঃ- উইলি উইলি । 
উত্তরঃ-
২৪) কান্ডালা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ-
২৫) মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
উত্তরঃ- ভোরঘাট । 

Thursday, July 26, 2018

#MyGeoHelp -20. #Sanchita Sarkar - X - 2018


Dt:- 25/07/2018
1) রেডার একটি ..সক্রিয়.. সংবেদকের উদাহরণ  ৷
2) ভারতে কতগুলি ম্যানগ্রোভ অরন্য চিহ্নিত করা হয়েছে  ?
উত্তরঃ- 39 টি , 4921 Sq/KM
3) ভারতে পেট্রোরসায়ন শিল্পের প্রাণকেন্দ্র হল .....ভাদোদারা / জামনগর............... ৷

Source:- https://www.jagranjosh.com/general-knowledge/list-of-mangrove-sites-in-india-1475227839-1

http://fsi.nic.in/isfr2017/isfr-mangrove-cover-2017.pdf

4) ....চম্বল... নদীর ওপর রানাপ্রতাপ সাগর জলধারা অবস্থিত ৷

5) গরিষ্ঠ ও লঘিষ্ঠ উষ্ণতাকে বিয়োগ করলে যে বিয়োগ ফল পাওয়া যায়, তাকে ...উষ্ণতার প্রসর.. বলে ৷
6) নিউমুর দ্বীপের অবস্থান হল ....হাড়িয়াভাঙ্গা... নদীর 2 কিলোমিটার দক্ষিনে ৷
7) সর্বনিম্ন ও সর্বোচ্চ উষ্ণতার পার্থক্যকে ......উষ্ণতার প্রসর...... বলে ৷
8) নদী, হ্রদ, সাগর - মহাসাগরের সমগ্র জলভাগকে বলে পৃথিবীর ....জলমণ্ডল.... ৷
9) পৃথিবী  পৃষ্ঠে চাঁদের আকর্ষণ স্থলের ......সন্মুখ..... স্থানে পৃথিবীর মহাকর্ষ  শক্তির প্রভাব কম হয় ৷

Monday, July 16, 2018

#MyGeoHelp -11. #Mahafuja Khatun - X - 2018

#Dt.- 16/07/2018
১) ভারতের মৃত্তিকা সংরক্ষনের একটি পদ্ধতি লিখ ?
উত্তর:-মালচিং , শেল্টার বেল্ট , ঝুম চাষ রোধ প্রভৃতি । 
২) Hyet শব্দের অর্থ  কী ?
উত্তর:- *High yield Energy Technologies (উচ্চ ফলন শক্তি প্রযুক্তি)
৩) পৃথিবীর জলভাগের ভৌগোলিক নাম কী ?
উত্তর:-প্যানথালাসা । 
৪) কোনো দেশের আর্থ সামাজিক, সাংস্কৃতিক জীবনের 'ধমনী' কাকে বলে ?
উত্তর:- রেলপথ পরিবহন । 
৫) প্রাচ্যর ভেনিস কাকে  বলে ?
উত্তর:- ব্যাংকক । 


#Hyet ...Source1,   Source2, *Source3
# Venice of The East. 
# Venice of The North

Friday, July 13, 2018

#MyGeoHelp -10. #Harun Al Rashid - X - 2018

#Dt:- 13/07/2018





১)রেটুন বলা হয় কোন ফসলের চারা গাছকে ?
 উত্তর ঃ- আখ
২) কোন শহর ভারতের 'মক্কা' নামে পরিচিত ?
উত্তর ঃ- কোলকাতা (ভারতীয় ফুটবলের মক্কা ) / সুরাট (বানিজ্য শহর)  / হায়দ্রাবাদ(মক্কা মসজিদ)
৩) কোন মৃত্তিকায় চুনের নিবিড় প্যান দেখা যায় ?
উত্তর ঃ- কৃষ্ণ মৃত্তিকা 
৪) ডুরিক্রাস্ট কোন মৃত্তিকার বৈশিষ্ট্য ?
 উত্তর ঃ- ল্যাটেরাইট  
৫) ধুয়াধর জলপ্রপাতটি কোন নদীর উপর অবিস্থিত ?
উত্তর ঃ- নর্মদা নদী 
৬) রেইন ওয়াটার হারভেস্টিং কী ?
উত্তর ঃ- সংরক্ষিত বৃষ্টির জলের সাহায্যে কৃষি কাজ করাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং । 
৭) উত্তর পূর্ব ভারতের পর্বত শ্রেণী গুলি কী নামে পরিচিত ? 
উত্তর ঃ- পূর্বাচল 
৮) বিস্তীর্ণ তুষার ক্ষেত্রের তুষার বিহীন শৃঙ্গ গুলিকে কী বলে ?
উত্তর ঃ-নুনাটক 
৯) কোন শিল্পকে ' শিল্পের শিল্প' বলা হয় ?
উত্তর ঃ-  মোটর গাড়ি শিল্প 

Thursday, July 12, 2018

#MyGeoHelp -8. #Masud Rana Mia - X - 2018

# Dt: - 09/07/2018

১) ভারতের সবুজ নগর কাকে বলে ?
Ans:-  তামিলনাড়ুর চেন্নাই , গুজরাটের গান্ধীনগর , কর্ণাটকের মহীশূর । ২) ভারতের কমলালেবুর শহর কাকে বলে ? -Ans:- মহারাষ্ট্রের নাগপুরকে । ৩) কারেওয়া কি ? Ans:- কাশ্মীর উপত্যকার পলিমাটিকে বলে কারেওয়া । ৪) কারেওয়াজ কি ? ৫) কোন মাটিতে জাফরান চাষ ভালো হয় ? ৬) শিকড়  আলগা শিল্প কাকে বলে এবং কেন ? ৭ ) ভারতের কয়েকটি জলাশয়ের নাম লিখ ? ৮ ) আমেদাবাদ কে ম্যানচেষ্টার বলার কারন কি ? 

Sunday, March 4, 2018

#MyGeoHelp -3. #Rafsan Jani Ahmed - X - 2018

# Dt:- 28/02/2018
১) ভ্যানিশিং আইল্যাণ্ড কী ?
উত্তর :- সমুদ্র সংলগ্ন যে নিচু দ্বীপ গুলি  জোয়ারের জলে ডুবে যায় এবং ভাটার সময় পুনরায় বেরিয়ে আসে সেগুলি ভ্যানিশিং আইল্যাণ্ড নামে পরিচিত ৷
2) স্নাউট কী ?
উত্তর :- জিভের মত দেখতে হিমবাহের প্রান্ত ভাগকে বলা হয় স্নাউট ।
3) হ্যালিক্যাল প্রবাহ কী ? অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে এর ভূমিকা লিখ ?
হ্যালিক্যাল প্রবাহ 
উত্তর :- নদী বাঁকে যে ঘূর্ণায়মান জলপ্রবাহের দ্বারা নদীর একদিকের পাড় ক্ষয়িত হয়ে খাড়া ঢাল বিশিষ্ট এবং ক্ষয়িত পদার্থ সমূহ অন্য পাড়ে সঞ্চিত হয়ে মৃদু ঢাল বিশিষ্ট হয় , সেটি বলা হয় ঘূর্ণাবর্ত প্রবাহ বা Helical Flow
নদী বাঁক ও অশ্মক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টিতে ঘূর্ণাবর্ত প্রবাহ বা হ্যালিক্যাল প্রবাহের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় । ভৌগলিক লেলিয়াভস্কি'র মতে হ্যালিক্যাল প্রবাহের দ্বারা নদীর এক পাড়ে ক্ষয় আর অন্য পাড়ে সঞ্চয়ের দ্বারাই ধিরে ধিরে নদী বাঁকে অশ্মক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় ।
4) বিক্ষিপ্ত অবস্থায় সৃষ্ট গ্রাবরেখার নাম কী ?
উত্তর :-অবিন্যস্ত গ্রাবরেখা । 
5) টেরিস কী / পলল সোপান কী / নদী মঞ্চ কী   (Terrace / Alluvial Terrace / River Terrace )
উত্তর :- নদী প্রবাহিত অঞ্চল  বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পার্থক্যের কারনে নদী পুনর্যৌবন লাভ করলে পুরাতন উপত্যকায় পূনরায় ক্ষয় মাধ্যমে নদীর নতুন উপত্যকা সৃষ্টি হলে পুরাতন উপত্যকা নদীর নতুন উপত্যকার দুই পাশে মঞ্চের মতো  অবস্থান করায় একে টেরিস / পলল সোপান / নদী মঞ্চ বলে
6) উপলেপন কী / সমাকরণ কী ? ( Accretion )
উত্তর :- কোন বস্তু কণা প্রাকৃতিক প্রক্রিয়ায় একত্রিত হয়ে একটি সমসত্ত্ব বস্তুতে পরিণত হওয়ার ঘটনাকে সমাকরণ বা উপলেপন বলে । বর্তমানে অনেক বিজ্ঞানীরা পৃথিবী সহ অন্যান্য গ্রহ উৎপত্তির কারন সম্পর্কে এই বিষয়টিকে বিশেষ ভাবে আলোকপাত করেছেন ।  আবহবিদরা তুষারকণা একত্রিত হয়ে হিমবাহ হওয়ার প্রক্রিয়াকে সমাকরণ বা উপলেপন বলেন । পাললিক শিলায় স্তরে স্তরে পলি সঞ্চয় হয়ে স্তরায়ন হওয়াকে পলিস্তরের উপলেপন বলা হয় । 
7) র‍্যান্ড ক্লুফট কী ( Randkluft ) ?
উত্তর :- হিমবাহের শীর্ষ দেশে পর্বত গাত্র ও হিমবাহ সংলগ্ন স্থানের ফাটলকে বলা হয়  র‍্যান্ড ক্লুফট । 
Source : https://en.wikipedia.org/wiki/Randkluft

8) পর্যায়ন শব্দটি  প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :-ভূ বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসব্যারি  | 
**************************************************
10) ইনসেলবার্জ ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তাকে কি বলে ?  # ড্রাইকান্টার / শটস্ / টর / মিলেট সিডস্
11)  ক্ষয়সীমা ধারনার প্রবর্তক কে ?
উত্তর :- ১৮৭৫ সালে ভূ বিজ্ঞানী পাওয়েল । পরবর্তী কালে ভূ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ও এই শব্দটি ব্যবহার করেন ।
12) কাসপেট বদ্বীপ কাকে বলে ?
উত্তর :-"নদীর মোহনায় অনুকূল অবস্থা বিরাজ করলে কোনো কোনো ক্ষেত্রে নদীস্রোত সোজাসোজি সমুদ্রের মধ্যে অনেকদূর পর্যন্ত প্রবাহিত হয়। এরূপ ক্ষেত্রে সমুদ্রের তীরে স্রোতপ্রবাহের উভয়পাশে পলি সঞ্চিত হযে ত্রিকোণাকার বদ্বীপ সৃষ্টি করে। এরূপ বদ্বীপকে কাসপেট বদ্বীপ বলে। ইতালির টাইবার নদীর মোহনায় এরূপ বদ্বীপ দেখা যায়।" Source :- Wiki 
13) ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর :- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত । 
14) গঙ্গা -পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লিখ ?
উত্তর :-

# Dt:- 12/07/2018

15) উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা শীতকালে জোয়ার তীব্র হয় কেন ? 
উত্তর ঃ - উত্তর গোলার্ধে যখন শীত কাল তখন বছরের অন্যান্য সময়ের তুলনায় পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম থাকে বলে সূর্যের আকর্ষণ বল বেশি ক্রিয়া করায় ঐ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম কাল অপেক্ষা তীব্র জোয়ার পরিলক্ষিত হয় ।  
16) CAZRI  কি ?
উত্তর ঃ- Central Arid Zone Research Institute (CAZRI), যোধপুরে অবস্থিত ।
17) সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
উত্তর ঃ-
#Dt.-17/07/2018
18) কাঠকয়লা জ্বালানীর ওপর ভিত্তি  করে গড়ে ওঠা লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি  হল -
A) TISCO, B) IISCO, C) VSP, D) VISL
19) ন্যানো কারখানা অবস্থিত - A) গুজরাটে , B) পশ্চিমবঙ্গে , C) মহারাষ্ট্র, D) উওরপ্রদেশে ৷
20) বাদাম হল একটি তৈলবীজ শস্য ৷
21) ঘরে বসে রেল ও বিমানের আসন সংরক্ষণ করা যায় - A) ইমেল , B) ইন্টারনেট, C) MMS , D) QMS এর মাধ্যমে ।
22) Out Sourcing কী ?
উত্তরঃ- ইন্টারনেটের মাধ্যমে যখন কোন দেশের যে কোন ব্যক্তি বা কোম্পানী তাদের কোন কাজ অন্য দেশের কোন ব্যক্তি বা কোম্পানীকে দিয়ে করিয়ে নেয় , তাকেই বলে Out Sourcing .
Source1, Source2
23) গ্লোবাল শিল্প কী ?
উত্তরঃ-
Source1, Source2
24) কোন নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত ?
উত্তরঃ- ২০১৮ সালের তথ্য অনুযায়ী গঙ্গা নদী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য দ্বারা দূষিত । 
Source:- Source1, Source2 , Source3, Source4


*** এলনিনো , লা নিনা

এল নিনো হচ্ছে বায়ুমন্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের সমুদ্রগুলোর মাঝে একটি পর্যাবৃত্ত পরিবর্তন। এটির সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে, যখন তাহিতি এবং ডারউইনে অস্ট্রেলিয়ার বায়ুমণ্ডলে চাপের পরিবর্তন সংঘটিত হয় তখন এবং যখন পেরু ও ইকুয়েডর এর পশ্চিম উপকূল থেকে অস্বাভাবিক গরম অথবা ঠান্ডা সামুদ্রিক অবস্থা বিরাজ করে তখন। এল নিনো হচ্ছে পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়, আর লা নিনা হচ্ছে শীতল পর্যায়। পর্যায়বৃত্ত এই পরিবর্তনের কোন নির্দিষ্ট সময় নেই, তবে প্রতি ৩ থেকে ৮ বছরের মাঝে দেখা যায়। এই পর্যাবৃত্ত কার্যপ্রণালী এখনও একটি বৈজ্ঞানিক গবেষণার বিষয়। এটি “এল নিনো দক্ষিণাঞ্চলীয় পর্যায়বৃত্ত পরিবর্তন” নামেই বেশি পরিচিত।

“এল নিনো” হচ্ছে একটি স্প্যানিশ শব্দ, যার মানে “বালক” এবং নির্দেশ করা হয় “যীশুর ছেলে” বলে, কারণ এই পর্যাবৃত্ত উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকার ক্রিসমাসের সময়ই দেখা যায়। আর “লা নিনা” স্প্যানিশের মানে হচ্ছে little “বালিকা”।

এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত। উন্নয়নশীল যেসব দেশ কৃ্ষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল, তারাই এল নিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। (Source:WIKI)






*** জেট স্ট্রিম ***** Source




#MyGeoHelp -2. #Sujata Paul - X - 2017

# Dt:- 03/03/2018
শূন্যস্থান পূরন কর- 
১) নাসিক শহরটি ...গোদাবরী... নদীর তীরে অবস্থিত ।
২) ...পডজল... মৃত্তিকায় হার্ডপ্যান দেখা যায় ।
৩) ভারতের একটি প্লায়া হল ... সম্বর ...
৪) পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বর্জ্য উৎপাদন করে ...USA...
৫) NTPC য়ের পুরো নাম ...NATIONAL THERMAL POWER CORPORATION....
৬) ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতির রং হল ... লাল...

#MyGeoHelp -1. #Asif Akram - X - 2017

# Dt:- 14/02/2018
১)   Resort Climate of the World  বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে ?
উত্তরঃ- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ।
২) র‍্যান্ডক্লুফট কি ?
উত্তরঃ- হিম উপত্যকায় পর্বত গাত্র ও হিমবাহের মাঝে ফাটলের সৃষ্টি হলে তাকে বলা হয় র‍্যান্ডক্লুফট ( Randkluft )  ।
৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে ?
উত্তরঃ- পুরুলিয়া
৪) ভারতের কোন শহরের অন্য নাম Golden city ?
উত্তরঃ- জয়সলমীর
৫) ভারতের কোন শহর The city of Golden Temple নামে খ্যাত ?
উত্তরঃ- অমৃতসর
৬) কোন ধানের অপর নাম ষেটে ধান ?
উত্তরঃ- মাত্র ষাট দিনে ফসল উৎপন্ন হয় বলে বোরো ধানকে ষেটে ধানও বলা হয় ।
৭)কোন বায়ু প্রবাহে Index Cycle দেখা যায় ?
উত্তরঃ-জেট বায়ু প্রবাহে |
৮) নাগা ও লুসাই পর্বতের মাঝে কোন হ্রদ অবস্থিত ?
উত্তরঃ- লোকটক হ্রদ ।
৯) চোরা স্রোত দেখা যায় কোন মহাসাগরে ?
উত্তরঃ-উত্তর মহাসাগর ।
১০) ফিনল্যান্ডের পুণকাহারয়ু কী ?
উত্তরঃ-ফিনল্যান্ডের পুনকাহারয়ু একটি বিখ্যাত এস্কারের উদাহরণ  ।